মালদা

আই.সি.ডি.এস স্কুলের কাজে ব্যবহৃত জলে বিষ ! আতঙ্কিত গাজোলের রাঙ্গাভিটার ছাত্রছাত্রী থেকে স্থানীয়রা

গাজোলের রাঙ্গাভিটা ১ এলাকায় একটি আই.সি.ডি.এস স্কুলের বিভিন্ন কাজে ব্যবহারের জন্য স্কুলের পাশে থাকা একটি ইঁদারা থেকে জল নিয়ে যেত স্কুলের কর্মীরা। প্রতিদিনের মতোই সোমবার সকালেও ওই স্কুলের কর্মীরা ইঁদারাটি থেকে জল আনতে যায়। সেখানে বিষের গন্ধ পাওয়ায় তারা ইঁদারা থেকে জল তুলে ইঁদারার পাশে থাকা পোকামাকড়দের উপর পরীক্ষা করার চেষ্টা করে। তারা পরীক্ষা করে দেখে যে সেই পোকামাকড় গুলো বিষযুক্ত জলে মারা যায়। ঘটনার খবর পেয়ে স্কুলের কর্মীরা গাজোল থানায় খবর দেয়। তাদের মনে একটায় প্রশ্ন যে কে বা কারা এই কাজ করেছে, তা এখন প্রশ্ন চিহ্নের মুখে! 

এবিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামলী সরকার যানান, গভীর রাতে কে বা কারা বিষ মিসিয়ে দিয়েছে বলে তাদের অনুমান। 

এবিষয়ে আই.সি.ডি.এস স্কুলের কর্মী মানসী ঘোষ রায় জানান, তারা এই ইঁদারার জল সব্জি পরিষ্কার করা সহ ব্যবহারিক কাজে লাগাতেন। কিন্তু এদিন সকালে তিনি স্কুলে এসে ঘটনাটি জানতে পেরে প্রশাসনকে জানিয়েছেন। কি উদ্দেশ্যে এই ঘটনা তার তদন্তে জন্য তারা প্রশাসনের নিকট দ্বারস্থ হয়েছেন বলে তিনি জানান।